নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান, গোডাউন, ২টি বসত ঘর, নগদ টাকা সহ প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভুত হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলগেট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার ওহাবুল ইসলাম জানান, রেলগেট সংলগ্ন ফরহাদ হোসেনের বাড়ীর উপর দিয়ে যাওয়া ১১ হাজার কেভি বিদ্যুতের তার ছিড়ে পরলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুন পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি জানান, তার নিজের কম্পিউটারের দোকান আগুনে পুড়ে গেছে। এ সময় ডোমার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, আগুনে ২০টি দোকান ২টি গোডাউন ও ২টি বসত ঘড় পুড়ে ছাই হয়ে যায়।