
সিসিনিউজ: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলায় আজ বুধবার সকালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। তবে অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল আটটা ৪০ মিনিটের দিকে জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলার একটি কক্ষের সোফায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানতে পারেননি মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ।
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।