লাইফস্টাইল ডেস্ক : বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঘরে তৈরি খাবারের চাহিদা বাইরের খাবারের চাইতে খানিকটা বেশি। সেই চাহিদা মেটাতে ঘরে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের ধোকলা। যা যা লাগবে: অড়হর ডাল অথবা মসুরের ডাল ২ কাপ, চাল দুইকাপ, আদা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১/৪ চা চামচ, টকদই আধাকাপ, এক চিমটি বেকিং পাউডার, এক চিমটি হলুদ গুড়া, কালোজিরা১/৪ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন: চাল ও ডাল ৪ থেকে ৫ ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা শীল পাটায় বেটে নিন। এরপর এক এক করে দই, বেকিং পাউডার, হলুদ গুড়ো, আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ ভালোমতো মিশিয়ে গোলা তৈরি করে নিন। গোলা ছোট বাটিতে ঢেলে ভাপে রাখুন অথবা কড়াই কিংবা ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে পুডিংয়ের মতো ভাপিয়ে পছন্দ অনুযায়ী কেটে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার ধোকলা।
বিভিন্ন ভর্তা, ডাল ভুনা, সবজি কিংবা মাংস দিয়ে ধোকলা পরিবেশন করতে পারেন।