• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |

দশ ট্রাক অস্ত্রের সঙ্গে সাতছড়ির গোলা-বারুদের মিল

image_94341_0হবিগঞ্জ: সাতছড়ির গভীর বন থেকে উদ্ধার হওয়া অস্ত্র গোলা-বারুদের সঙ্গে চট্টগ্রামের দশ টাকা অস্ত্র গুলির মিল রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার দুপুরে সাতছড়ির বনে অস্ত্র উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব প্রধান কার্যালয়ের উইনিং মিডিয়া কমান্ডার হাবিবুর রহমান এ তথ্য জানান।

সীমান্ত এলাকায় অস্ত্র মজুদের এ ঘটনায় কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তের বিষয়। তদন্তের পরই বলা যাবে এ ঘটনায় কারা জড়িত।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে মন্তব্য করতে গিয়ে র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বিভিন্ন মিডিয়া যে সংবাদ প্রকাশ করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এসময় সাংবাদিকদের অনেক প্রশ্নই তিনি এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুদিন র‌্যাব অভিযান চালিয়ে চারটি মেশিনগান, পাঁচটি ব্যারেল, ২২২টি কামান বিধ্বংসী রকেট লঞ্চার, ২৪৮টি রকেট চার্জারসহ প্রায় ১৩ হাজার গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। হবিগঞ্জের আশপাশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও অভিযান পরিচালনা করা হবে।

ব্রিফিংকালে র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হবে। একটি অস্ত্র ও অপরটি বিস্ফোরক আইনে। তদন্তের পরই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে কখন কোথায় মামলা দায়ের করা হলে সে বিষয়ে মহাপরিচালক কিছু বলেননি।

এদিকে, অস্ত্র উদ্ধারে র‌্যাবের অভিযানের শুরু থেকেই ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশির ভাগ বাড়িই এখন মানুষশূন্য। নারী-পুরুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় পুরো পাহাড়ি এলাকা এখন জনশূন্য। দুটি বাংকারের পার্শ্ববর্তী বাড়িতে কয়েকজন নারীকে পাওয়া গেলেও তারা কিছু বলতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ