• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে একরামুল-সামাদ প্যানেল বিজয়ী

Akramulসিসিনিউজ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে একরামুল-সামাদ পানেল (কলসি প্রতীক) সব ক’টি পদে বিজয়ী হয়েছে। সৈয়দপুর উপজেলা কমান্ডের ১১টি পদের এ নির্বাচনে একরামুল-সামাদ এবং আনিছুর-শামসুল দু’টি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শুধুমাত্র ডেপুটি কমান্ডার পদটি বাদে সব ক’টি পদে একরামুল-সামাদ প্যানেল জয়ী হয়। নির্বাচনে মো. একরামুল হক ৪৪ ভোট পেয়ে পুনরায় কমান্ডার পদে এবং মো. শামসুল হক  ৪২ ভোট পেয়ে ডেপুটি কমান্ডার পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহকারী কমান্ডার (সাংগঠনিক) এ কে এম ফজলুল হক (প্রাপ্ত ভোট ৩৯), সহকারী কমান্ডার পূনর্বাসন, সমাজকল্যাণ-শহীদ ও যুদ্ধাহত মো. মনছুর আলী (প্রাপ্ত ভোট -৪৩), সহকারী কমান্ডার তথ্য ও প্রচার  মো. ওয়াহেদ আলী (প্রাপ্ত ভোট ৪৫), সহকারী কমান্ডার অর্থ আজিজার রহমান চৌধুরী (প্রাপ্ত ভোট ৪২), সহকারী কমান্ডার দপ্তর ও পাঠাগার এ, কে এম তোফাজ্জল হোসেন (ভোট ৪৩), সহকারী কমান্ডার ক্রীড়া ও সাংস্কৃতিক নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩৯), সহকারী কমান্ডার সমাজকল্যাণ ও ত্রাণ মো. শাহ্জাহান সরকার (প্রাপ্ত ভোট ৪১) এবং কার্যকরী সদস্য  মো. রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৪) ও মো. আনোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৪২)।
সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯ টা থেকে বিকলে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এতে উপজেলা কমান্ডের ৯৮ জনের মধ্যে ৮৭ জন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি বুথে এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সহকারি রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। প্রিজাইডিং অফিসের দায়িত্বে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ টি এম মোফাখ্খারুল ইসলাম। এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ