• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

রাজারহাটে দিনমজুরের স্ত্রী ধর্ষিত

dorsonরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে হতদরিদ্র এক দিন মজুরের স্ত্রী (২০) ধর্ষিত হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক নিখিল চন্দ্র রায় (২৮) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিমখান ইউপি’র রায় পাড়া গ্রামে। ওই এলাকার দিনমজুর শ্রী শয়ন চন্দ্র রায় সম্প্রতি কাজের সন্ধানে বগুড়ায় কাজ করতে যায়। এ সুযোগ বুঝে গত ৩০ মে রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী শ্রী নিবারন চন্দ্র রায়ের বিবাহিত লম্পট পুত্র দু’সন্তানের জনক নিখিল চন্দ্র রায় (২৮) সুযোগ বুঝে দিনমজুরের স্ত্রী (২০) এর ঘরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে ধর্ষককে আটক করে। পরে উপস্থিত জনতার ভিড়ে ধর্ষক নিখিল চন্দ্র রায় কৌশলে পালিয়ে যায়। এরপর থেকে ধর্ষকের পরিবার থেকে ধর্ষিতার সঙ্গে দফায় দফায় মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে ধর্ষিতা গত ৩১ মে’১৪ ইং বাদী হয়ে নিখিল চন্দ্র রায়কে প্রধান আসামী করে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তাং-৩১-০৫-২০১৪ইং। মামলা দায়েরের ৫দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই তপন কুমার অধিকারী বলেন, সাংবাদিক ভাই নিউজটা না করলে ভালো হতো। এর কারণ জানতে চাইলে তিনি জানান, কোন সাংবাদিক বিষয়টি জানেননা যে, এটা মামলা হয়েছে। নিউজ হলে উপর থেকে চাপ আসে এবং আসামীকে ধরা কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ