ঢাকা: জাতীয় সংসদে ২০১৪-১৫ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এক নজরের এবারের বাজেট নিম্নরূপ:
১. আকার: ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
২. মোট আয়: ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
৩. এডিপির আকার: ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
৪. এনবিআরের লক্ষ্যমাত্র: ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা।
৫. সামগ্রিক ঘাটতি (অনুদান ছাড়া): ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা।
৬. ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে: ৩১ হাজার ২২১ কোটি টাকা।
৭. অভ্যন্তরীণ ঋণ: ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা।
৮. বৈদেশিক ঋণ সহায়তা: ২৪ হাজার ২৭৫ কোটি টাকা।
৯. প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৭ দশমিক ৩ শতাংশ।
১০. রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা।
১১. অনুন্নয়ন ব্যয়: ১ লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা।
১২. উন্নয়ন ব্যয়: ৮৬ হাজার ৩৪৫ কোটি টাকা।
১৩. অনুন্নয়ন মূলধন ব্যয়: ২৬ হাজার ১০ কোটি টাকা।
১৪. করমুক্ত আয় সীমা: ২ লাখ ২০ হাজার টাকা।
১৫. নারী ও বয়স্ক নারী (৬৫ বছরের ঊর্ধ্বে) করমুক্ত আয়সীমা: ২ লাখ ৭৫ হাজার টাকা।
১৬. প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয় সীমা: ৩ লাখ ৫০ হাজার টাকা।
১৭. গেজেটেড মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করমুক্ত আয় সীমা: ৪ লাখ টাকা।
১৮. কৃষিতে করমুক্ত আয় সীমা: ১ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকেল তিনটায় অধিবেশনের শুরুতেই ২০১৪-১৫ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে তা অনুমোদন লিখিত বাজেট প্রস্তাবনা উত্থাপন করতে শুরু করেন অর্থমন্ত্রী।