• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |

দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন

Pic 02আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে দৈনিক ইত্তেফাক ও করতোয়ার  প্রতিনিধি জিল্লুর রহমানকে সভাপতি, সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক ও এনটিভি’র হিলি প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে সাধারন সম্পাদক এবং বাংলাদেশ সময়ের নবাবগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে  দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আকরাম হোসেন, রুহুল আমিন, ডা. আলতাফ হোসেন, সহ-সম্পাদক মিজানুর রহমান, মাসুদুল হক রুবেল, সামছুল ইসলাম সামু, দপ্তর ও কোষাধ্যক্ষ এএসএম আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, সাংষ্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বুলু, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মাহাতাব মোহাম্মদ, কার্যকরী সদস্য মাহমুদুল হক মানিক, মীর হান্নান, এবিএম মুসা, গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
শুক্রবার ঘোড়াঘাট উপজেলা হল রুমে সংগঠনের আহবায়ক বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে চার উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে এ কমিটি গঠিত হয়।
কমিটির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ, লালন এবং সাংবাদিকদের প্রশিণ দানের ব্যবস্থা, সংবাদ পত্রের স্বাধীনতা অক্ষুন্ন  রাখা এবং সংগঠনের সদস্য/সদস্যগণের পেশাগত স্বার্থ    সংরণ করা ও মর্যাদা সমুন্নত রাখা,  সেহেতু পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি সংগঠনের অন্যতম ল্য হবে।
সভাপতি জিল্লুর রহমান জানান,  গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোকে সমুন্নত ও গতিশীল রাখার লক্ষে এ সংগঠন দেশের সরকার ও অপরাপর গণমাধ্যমের সাথে সমন্বয় সাধন করে চলবে। এ সংগঠন দেশে-বিদেশে সংবাদপত্র শিল্পের যোগসূত্র সৃষ্টি, পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তুলবে বলে জিল্লুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ