সিসিনিউজ: সৈয়দপুরের বিশিষ্ট গল্পকার স্বপন আদনান (৪৮) আর নেই । তিনি আজ শুক্রবার রাত ৮টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া—— রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্মরত ছিলেন। পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগানো তার লেখা উপন্যাস ও ছোট গল্প রয়েছে। এ ছাড়া স্বপন আদনানের বেশ কয়েকটি গ্রন্থ জাতীয় বই মেলায় প্রদর্শিত হয়।
তার মৃত্যুতে বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, শিল্প সাহিত্য সংসদ, সৈয়দপুর প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, রিপোটার্স ইউনিটি’র সদস্যরা শোক প্রকাশ করেছেন।
বিশিষ্ট গল্পকার স্বপন আদনানের মৃত্যুতে
সিসিনিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।