• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ৭ বাংলাদেশীর মুক্তি

somalia_26782সিসিনিউজ : সাড়ে তিন বছর পর সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাত নাবিক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ খবর জানিয়েছে।
নাবিকদের জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া সাত বাংলাদেশী নাবিক সুস্থ আছেন। কেনিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মুক্তি পাওয়ার পর নাইরোবির আগা খান হাসপাতালে সাতজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরে তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়।
২০১০ সালের নভেম্বরে বাংলাদেশের সাত নাবিককে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা। মালয়েশিয়ার মালিকানাধীন এমভি আলবেদো নামের জাহাজ থেকে তাদের অপহরণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ