• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

ড. কামাল ‘ব্যর্থ লোক’

Dr. kamalসিসিনিউজ: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে একজন ‘ব্যর্থ লোক’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক আলোচনা সভায় শনিবার ড. কামাল হোসেন অর্থমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে তাকে ‘সার্কাসের ক্লাউন’ ও ‘মানসিকভাবে অসুস্থ’ বলেন।
গণফোরামের সভাপতির এ ধরণের বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার সাংবাদিকদের সামনে একথা বললেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘ড. কামালের কথার কোনো দাম নেই। তিনি একজন ব্যর্থ লোক। আমি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলাম না।’
মুহিত আরো বলেন, ‘১৯৯৩ সালে আমি তার অনুরোধে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গণফোরামে যোগ দেই। ১৯৯৪ সালে সেখান থেকে চলে আসি।’
ড. কামাল শনিবার নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বলেছিলেন, ‘তিনি (অর্থমন্ত্রী) একসময় আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার দলে থেকে তিনি যদি এসব কথা বলতেন তাহলে আমি তাকে বহিষ্কার করতাম।’
‘বঙ্গবন্ধু তাকে (ড. কামাল) যে সুযোগ দিয়েছেন তা তিনি কাজে লাগাতে পারেননি। তিনি সফল হতে পারেননি। সে কারণেই তিনি একজন ব্যর্থ লোক,’ বলেন অর্থমন্ত্রী।
আমেরিকান টোব্যাকো ও ঢাকা টোব্যাকোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুহিত।
বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বোর্ডের দায়িত্ব আমার কাছে থাকলেও চেয়ারম্যান নিয়োগ দেন পিএম। অপসারণের জন্য পিএমের সঙ্গে যোগাযোগ করা লাগতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ