• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

রাজারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও চেক বিতরণ

Rajarhat News Pic-08-06-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেয়া ৩০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯৬ হাজার টাকার চেক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দু’বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নুরী, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, জামাল উদ্দিন সরকার, আব্দুল ওহাব মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ফখরুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাট’র যুগ্ম সা. সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ