• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

নিজাম হাজারীর এমপি পদে থাকার এখতিয়ার নিয়ে হাইকোর্টের রুল

MP Nijam Hazariসিসিনিউজ: ফেনী-২ আসনের সরকার দলীয় এমপি নিজাম হাজারীর পদে থাকার এখতিয়ার নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে। রুলে কোন এখতিয়ারে তিনি এমপি পদে বহাল রয়েছেন এবং আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। একইসাথে নিজাম হাজারী কতদিন কারাগারে ছিলেন, কবে মুক্তি পেয়েছেন- এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রামের কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন ভূঁইয়ার দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত নিজাম হাজারী প্রতারণা করে নির্ধারিত সাজা ভোগের আগেই কারাগার থেকে মুক্তি পান উল্লেখ করে এ রিট আবেদনটি দায়ের করা হয়। সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনও রিটে যুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ