• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

জলঢাকা ছাত্রদলের মিষ্টি বিতরণ

BNP (RNG)জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ছাত্রনেতা সামসুজ্জামান সামু রংপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জলঢাকা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। সামু নীলফামারীর জলঢাকার কৃতি সন্তান ও সাবেক শ্বৈরাচার পতন হটানো আন্দোলনের ৯০ দশকের কেন্দ্রীয় নেতা ছিলেন। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সাবেক ভিপি শাহজাহান কবির লেলিন, বিএনপি নেতা রুহুল আজাদ প্রফেসর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধূরী রোকন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শাহিনুর হক বাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বাসার মিন্টু, যুবদলনেতা হারুন জোয়াদ্দার, মিল্টন, রফিকুল ইসলাম, রিপন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ছাত্রদলনেতা সাইদুজ্জামান সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৬ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত রংপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ