নাগেশ্বরী (কুড়গ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে এক বিধোবা মহিলার ঘরবাড়ী, গাছপালা সন্ত্রাসী কায়দায় ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকা ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার নেওয়াশী ইউনিয়নের বলদিটারী গ্রামের মমশের আলী মন্ডল ও তার বিমাথা ভাই আব্দুস ছাত্তার পেষকার এবং তার ছোট ভাইয়ের বউ এলিনা বেওয়ার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার শমশের আলী মন্ডল তার দলবল নিয়ে ওই জমি দখলে নেয়ার জন্য গাছ পালা কেটে ফেলে এবং একটি টিনের ঘর ভেঙ্গে নিয়ে যায়। বিধবা এলিনা বেওয়া নিজে বাদী হয়ে শমমের আলী মন্ডল, আমিনুল ইসলামসহ ২২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।
ওই বিধোবা থানায় মামলা দায়ের করায় শমশের আলী গংদের হুমকীর ভয়ে ছেলে মেয়ে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। এব্যাপারে এলিনা বেওয়া অভিযোগ করেন, বিবাদীদের ভয়ে তার স্কুল পডুয়া সন্তানরা এখন বিদ্যালয়ে যেতে পারছেন না। এব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলাম জানান আমরাও ওই জমিতে অংশ পাই।