• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |

ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যানের ইন্তেকাল

Sok Newsনীলফামারী প্রতিনিধিঃ জেলার ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডোমার উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি মতিউর রহমান বাবু আজ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য রংপুর যাওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, ডোমার উপজেলা ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ডোমার প্রেসকাবের সভাপতি মোজাফফর আলী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকগন তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ