• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

বরিশাল উপনির্বাচনে মোবাইলে তথ্য পাবেন ভোটাররা

ECসিসিনিউজ : বরিশাল সদরের উপ-নির্বাচনে ভোটাররা মোবাইলে এসএমএস মাধ্যমে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ১৫ জুন বরিশাল-৫ উপনির্বাচনে প্রথমবারের মতো ভোটাররা মোবাইলে তাদের ভোটের তথ্য জানতে পারবেন। সেবা পেতে ভোটারদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই ডি  লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে ২২৩৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৭ ডিজিটের তারা সম্পূর্ণ নম্বর লিখবেন। যাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৩ ডিজিটের তারা আই ডি  লিখে স্পেস দিয়ে প্রথমে ৪ (চার) ডিজিটের জন্ম সাল লিখবেন, এরপর ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখবেন। যেকোনো মোবাইল থেকে গ্রাহকেরা এ সেবা পাবেন। এ জন্য নির্দিষ্ট হারে চার্জ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ