• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের আগে ব্রাজিলে তীব্র সংঘর্ষ

Brazilআন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘন্টা আগে ব্রাজিলের সাও পাওলোতে চলছে তীব্র সংষর্ষ। বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুল সংখ্যক মানুষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। তবে পরিস্থিতি শান্ত হয় নি। এ খবর লেখার সময়ও সেখানে সংঘর্ষ চলছিল। এই সাও পাওলোতেই কিছুক্ষণ পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ ফুটবল। তবে সংঘর্ষের কারণে উদ্বোধন বিলম্বিত হবে কিনা বা খেলায় কোন ব্যাঘাত ঘটবে কিনা তা জানা যায় নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ