• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

বাংলাদেশি দেখা মাত্র গুলি করছে বিজিপি

BGBসিসিনিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়ি এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষি বাহিনীর গুলিতে এক বাংলাদেশি কাঠুরিয়া গুলিবিদ্ধ হয়েছে। তার নাম দিল মোহাম্মদ ওরফে দিল (৩৫)। বৃহস্পতিবার বিকেল ৩ টায় ৪৬ নং পিলারের কাছে জামছড়ির আগায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঐ সীমান্তে লোকজনদের চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিজিবি টহলও জোরদার করেছে।
আতংক দেখা দিয়েছে সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশারতালি এলকার দিল মোহাম্মদ সহ তিন কাঠুরিয়া মিলে জামছড়ির আগা সীমান্তে কাঠ কাটতে গেলে সেখানে মায়ানমারের সীমান্তরক্ষি বাহিনী বিজিপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এতে দিল মোহাম্মদ মারাত্মক আহত হয়। তাকে সীমান্ত থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষংছড়ি হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবির পক্ষ হতে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে মায়ানমারের জিরো লাইনে কোনো বাংলাদেশি প্রবেশ করলে তাকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষি বাহিনী। নাইক্ষংছড়ির স্থানীয় জনপ্রতিনিধিরা এর সত্যতা স্বীকার করেছেন।
গত ২৮ মে উপজেলার দোছড়ি সীমান্তের পাইনছড়ি এলাকায় মায়ানমারের সীমান্ত রক্ষি বাহিনী বিজিপির গুলিতে বিজিবির এক নায়েক সুবেদার নিহত হয়। এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ