• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

দশ মাসে দশ বার অন্তঃসত্ত্বা হয়েছি : বিদ্যা বালান

Biddaবিনোদন ডেস্ক: বিদ্যা বালানকে নিয়ে তো আর কম আলোচনা সমালোচনা হল না! নানা দিক থেকে নানা গুঞ্জনের মধ্যে নতুনমাত্রা যোগ হয়েছে। তিনি নাকি অন্তঃসত্ত্বা! তবে এসব ব্যাপার নিয়ে মোটেও বিচলিত নন বিদ্যা বালান। বরং সমালোচকদের এসব কুৎসা বেশ উপভোগই করছেন তিনি। আর এই উপভোগের মাত্রা এতটাই বেশি যে তাকে নিয়ে প্রকাশিত সংবাদগুলো নিয়ে তিনি অনায়াসেই কৌতুকও করছেন। খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বিদ্যাকে এসব বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই আমি স্বাস্থ্যের কিছু সমস্যায় ভুগছি। ‘কাহানি’ সিনেমার পর থেকেই আমি এ ধরনের বিদ্রুপ শুনে আসছি।’

তিনি অন্তঃসত্ত্বা কিনা এমন প্রশ্নের উত্তরে দিতে গিয়ে তিনি সকলের সামনেই হাসতে থাকেন। এর পর তিনি বলেন, ‘সবাই বলছে, আমি নাকি অন্তঃসত্ত্বা! আমি তাদেরকে বলতে চাই হ্যা আমি অন্তঃসত্ত্বা। আর আমি দশ মাসে দশ বার অন্তঃসত্ত্বা হয়েছি।’

অবশ্য এসময় কিছুটা ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘বিয়ে মানেই অন্তঃসত্ত্বা হওয়া নয়। আর একজন অভিনেত্রী হিসেবে আমি এগুলো স্বাভাবিকভাবে মেনে নিলেও আমার স্বামী অভিনেতা নয়। আর এ ধরনের মন্তব্য মাঝে মাঝে আমাকে সত্যিই অনেক কষ্ট দেয়। আমি অনেক কিছুই হেসে উড়িয়ে দিতে পারি কিন্তু আমার স্বামী তা পারেন না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ