• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীর পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে

Malaysia-0320140613170638আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ হওয়া মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটের যাত্রীদের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হচ্ছে।

নিখোঁজ হওয়া মালয়েশিয়ার ছয়জন যাত্রীর পরিবার এবং চীনের একজন যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি অনলাইন।
মালয়েশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন জানিয়েছেন, নিখোঁজ বিমানের প্রসঙ্গটি সম্পূর্ণ নিষ্পত্তির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ্য, প্রতি যাত্রীর পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দাবি করতে পারবে এবং মালয়েশিয়া এয়ারলাইন্স তা দিতে বাধ্য থাকবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান হামজা জয়নুদ্দিন।

ক্ষতিপূরণ দাবি করা চীনের আরো ৪০টি পরিবারের কাগজপত্র খতিয়ে দেখছে চীনা সরকার। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা অনলাইনে এ তথ্য জানানো হয়েছে। ওই পরিবারগুলো বৈধ দাবিদার বলে প্রমাণিত হলে তাদেরকেও সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি। চার মাস এক সপ্তাহ পার হলেও বিমানটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বের ২৬টি দেশ বিমানটির সন্ধানে নেমেও শেষ পর্যন্ত সবাই হতাশ হয়েছেন। ভারত মহাসাগর তন্নতন্ন করে খুঁজে ফিরলেও একজন যাত্রীকেও উদ্ধার করা যায়নি আজ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ