• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

সাবেক প্রেমিক নেস’র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রীতির

preityবিনোদন ডেস্ক: সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন প্রীতি জিন্টা। শিল্পপতি ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলিউডের এ অভিনেত্রী। জি নিউজ এ খবর জানিয়েছে।
আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াদিয়া।
শুধু শ্লীলতাহানিই নয়, সাবেক প্রেমিকের বিরুদ্ধে হুমকি এবং খারাপ ব্যবহারেরও অভিযোগ করেছেন প্রীতি।
প্রীতির অভিযোগ, গত ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময় গাড়ওয়ারে প্যাভেলিয়নে উঠে আসেন নেস ওয়াদিয়া। দর্শকদের সামনেই প্রীতির হাত ধরে টেনে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন নেস।
প্রীতি জিন্টার অভিযোগের ভিত্তিতে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪, ৫০৪ এবং ৫০৬ ধারায় হামলা, ইচ্ছাকৃত খারাপ ব্যবহারের অভিযোগে মামলা করেছে মুম্বাই পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ