• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

lashনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দ্বিপেন্দ্র চন্দ্র রায়ের (২২) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে একই ইউনিয়নের সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাল কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দ্বিপেন্দ্র নাথ রায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের উত্তর সিংগেরগাড়ী দোলাপাড়া গ্রামের মনোহরী কান্ত রায়ের ছেলে এবং রংপুর সরকারী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
দ্বিপেন্দ্র  নাথ রায়ের মা চম্পা রাণী রায় জানায়, শুক্রবার রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য গ্রামের পারের হাটে যায় দ্বিপেন্দ্র। এরপর আর রাতে বাড়িতে ফিরেনি সে।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তিন মাস আগে চায়ের সাথে বিষ মিশিয়ে আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল একই গ্রামের বাদশা ও রানা নামে দুই যুবক। সে সময়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সুস্থ্য হয় সে (দ্বিপেন)। তাকে  পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, শনিবার সকালে একটি বিদ্যালয়ের কক্ষ থেকে দ্বিপেন্দ্রর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে দ্বিপেন্দ্র নাথ রায়কে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দ্বিপেন্দ্রর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ