
সিসিনিউজ: সুন্দরবন অপহৃত ৩০ জেলের মধ্যে ২৯ জনকে ছেড়ে দিয়েছে বনদস্যুরা। শনিবার সন্ধ্যায় নৌকার মালিক আমিরুল ইসলামকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয় বনদস্যুরা।
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, বনদুস্যরা ৩০ জনের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হিমশিম খাওয়ায় তাদেরকে ছেড়ে দিয়েছে। নৌকার মালিককে তারা আটকে রেখেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, জেলেদের উদ্ধার করতে সুন্দরবনে র্যাব পুলিশ ও কোস্টগার্ড এর সমন্বয়ে যৌথভাবে অভিযান শুরু হয়েছে। এ খবর পেয়ে বনদস্যুরা তাদের ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর কানচিখালী এলাকা থেকে মঙ্গলবার ৩০ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যুরা।