ঢাকা: কালশি বিহারি ক্যাম্পে হতাহতের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লাকে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতিসত্ত্বা মুক্তি সংগ্রাম পরিষদ।
এতে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি শামীম আলম, ভাসানী পরিষদের নেতা আব্দুল নোমান প্রমুখ বক্তব্য রাখেন।
নেতারা বলেন, কালশি বিহারি ক্যাম্পের হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের সঙ্গে সেখানকার এমপি ইলিয়াস মোল্লা প্রত্যক্ষভাবে জড়িত। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য, শনিবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার কালশি বিহারি ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নয় জন বিহারি আগুনে পুড়ে এবং পুলিশের গুলিতে একজনসহ মোট ১০ জন নিহত হয়।