• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শিবির নেতার পা কাটলো ছাত্রলীগ

Chatro ligরাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে এক শিবির নেতার পা কেটে বিচ্ছিন্ন করেছে ছাত্রলীগের নেতারা। পা কাটার পর ছাত্রলীগ নেতারা হতভাগা এ শিবিরকর্মীর বুকে গুলি করে ফেলে যায়। এ শিবির কর্মীর নাম রাসেল।
সোমবার বিকেল চারটার দিকে রাবির শহিদুল্লাহ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পরে রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাবির ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি। প্রত্যক্ষদর্শীরা জানান , দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে শিবির নেতা রাসেলকে আটক করে ছাত্রলীগ সভাপতি তন্ময় আনন্দ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রীনেত, সুষ্ময় এবং বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ কৌশিক। পরে তারা বিকেল চারটার দিকে পুলিশের সামনে রাসেলের ডান পা কেটে বিচ্ছিন্ন করে দেয় এবং বুকে গুলি করে ফেলে রেখে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ