• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

৫ টাকার নতুন নোট বাজারে

Bankঢাকা : রোববার থেকে পাঁচ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এ নোট ইস্যু করা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ নোটের উভয়পৃষ্ঠের চতুর্পাশে সাদা বর্ডার সম্বলিত সম্মুখপৃষ্ঠে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পশ্চাদপৃষ্ঠে কুসুম্বা মসজিদ, নওগাঁর প্রতিচ্ছবিযুক্ত  ১১৬ মিমি দৈর্ঘ্য ও ৬০ মিমি প্রস্থ। বাদামী রঙের পাঁচ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত এ নোট রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোটটি ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত পাঁচ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ