• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

বিহারি হত্যায় জড়িত ৮ আসামি হাজতে

Adalotঢাকা : রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে সংঘর্ষে ১০ জনকে পুড়িয়ে হত্যার দায়ে গ্রেফতারকৃত আট আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ নির্দেশ দেন।
আইনজীবী আফজাল হোসেন আসামিদের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- আজাদ (৪৪), আরিফ হোসেন (৩৪), জুয়েল (১৮), সাব্বির (১৮), নাসিম (৪৫), সীমা (৩০), ফরিদ ও আরজু।
এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে রোববার বিকেল ৪টায় মহানগর হাকিম হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
পল্লবী থানায় তাদের গ্রেফতার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এই রিমান্ড আবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ