• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন |
শিরোনাম :

আজ দেশব্যাপী শিবিরের বিক্ষোভ

Sibirসিসিনিউজ:  রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাস, বর্বরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ছাত্রলীগ শুধু ছাত্ররাজনীতির গায়ে কলঙ্ক লেপনই করেনি, তারা আজ জাতির জন্য বেদনাদায়ক বিষফোঁড়ায় পরিণত হয়েছে। ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসের ফলে বারবার রক্তাক্ত হচ্ছে উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র বিশ্ববিদ্যালয়সমূহ। গুলি করে, কুপিয়ে ছাত্রহত্যা, রগকাটা, পা কাটা, ধর্ষণ, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যার সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা নেই। প্রশাসনের ছত্রছায়ায় এবং পুলিশের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে ছাত্রলীগ। যার ফলে সাধারণ ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণ আজ হুমকির মুখে।

শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে এবং শিক্ষাঙ্গনে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ছাত্রশিবির বুধবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।

দেশের ছাত্রসমাজকে এবং শিবিরের সকল স্তরের নেতা-কর্মীকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ