সিসিনিউজ: আজ বুধবার সৈয়দপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একই সাথে পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন পরিষদ।