বিনোদন ডেস্ক: ভারতীয় তারকারা মাঝেমাঝেই বিদেশ পাড়ি দেয় কেন জানেন? দেশের তাদের সকলে চিনলেও বিদেশে তাদের কেউই তেমন ভাবে চিলতে পারেনা। সে কারণেই একটু শান্তির আশায় তারা উড়ে যায় দূরদেশে। কিন্তু শান্তির বদলে অশান্তিই পেলেন বিপাশা বাসু।
বিপাশা বাসুও তেমনই তার বোন বিজেতার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন আমেরিকা। দুই বোন সেখানে শপিং করবেন বলে এক মলে যান। তারা ভেবেছিলেন তাদের কেউ চিনবনে না। তবে কিছু লোক বিপাশাকে ঠিক চিনেই নিল। অবশ্য অভিনেত্রী হিসেবে নয়, তারা বিপাশাকে চিনতেন সেক্স সিম্বল হিসেবে।
বিপাশাকে দেখেই তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন এবং ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন। বিপাশা রেগে তাদের ধমক দিলেই পরিস্থিতি আরও বিগড়ে যায়। শেষমেশ নিজের প্রাণ নিয়ে বোনের সঙ্গে মল ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হলেন।