সিসিনিউজ : সৈয়দপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার নিজেস্ব মিলনায়তনে ওই বাজেট পেশ করা হয়।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌরসভা পরিষদের সচিব আশিষ কুমার সরকার। ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে ৩৫ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ১৯৪ টাকা। বাজেটে আয় হিসেবে রাজস্ব খাত থেকে ১৬ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৩২ টাকা, উন্নয়ন খাত থেকে ৩৫ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ১৯৪ টাকা এবং মুলধন ৩৮ লাখ টাকা ধরা হয়েছে।