দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে স্বেচ্ছায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দিনাজপুর তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র’র নিজস্ব মিলনায়তনে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ কামরুল আহসান। রক্তকেন্দ্রের সদস্য বিমল কুমার দেব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির রক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার গাইনী বিশেষজ্ঞ ডা. মাসতুরা বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যার মোঃ বজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন রক্তকেন্দ্রের সেক্রেটারী এ্যাড. মোঃ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও রক্তকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোঃ নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডিশন দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সংগঠক ইশতিয়াকুল আলম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ কামরুল আহসান বলেন, রক্ত দিলে কোন ক্ষতি হয় না। বরং মানুষের শরীরে যে রক্ত তৈরী তা ১২০ দিন পর নষ্ট হয়ে যায়। তাই এই মূল্যবান রক্ত নষ্ট না করে একজন মূমুর্ষূ রোগিকে দিলে সে রোগির জীবন বাঁচে এবং এই রক্তটাও নষ্ট হয় না। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে রক্ত প্রদানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র’র পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রক্তকেন্দ্রের অফিস সুপার আহচান আলী, প্রোগ্রাম ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এলিট, রেষ্ট হাউজ ম্যানেজার আশরাফুল হক রিপন, মেডিকেল টেকনোলজিষ্ট বিশ্বজিৎ কুমার রায়, হিসাব রক্ষক বিশ্বনাথ রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।