চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে উপজেলার আলোকডিহি কেষ্টহরি বাজারস্থিত আব্দুর রউফ মেম্বারের হাসকিং মিলের গোডাউন থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশ ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলোকডিহি গ্রামের আমিনুল ইসলামের পুত্র আব্দুর রউফ মেম্বার দীর্ঘ দিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। ইতি পূর্বে ওই মিলে কয়েক বার পুলিশ হানা দেয়। এলাকার সচেতন মহল জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।