• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

কাহারোলে বাল্যবিবাহের দায়ে পিতার কারাদন্ড

Adalotকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বাল্য বিবাহর অভিযোগে ভ্রাম্যমান আদালত কর্তৃক কন্যার পিতাকে কারাদন্ড প্রদান করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে চামদুয়ারী গ্রামে মোঃ ইব্রাহীম (৪৫) এর অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী ১৪ বছর বয়সীকে বিয়ে দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার অনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল ঘটনার স্থলে উপস্থিত হয়ে কন্যার পিতাকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করেন। ঐ দিন বিকাল সাড়ে ৪টার দিকে বাল্য বিবাহর অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত ইব্রাহীম কে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ