• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

বাজেট আলোচনায় গান গেয়ে সংসদ মাতালেন মমতাজ

momtajবিনোদন ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশনে চলমান বাজেট আলোচনায় অংশ নিয়ে গান গেয়ে সংসদ অধিবেশন মাতিয়ে তোলেন মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ‘যতদিন রবে পদ্মা-মেঘনা বহমান.. ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি গানে গানে শ্রদ্ধা জানিয়ে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি। আজ বৃহস্পতিবার ১০ম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদে গান শোনালেন তিনি।

কয়েক মিনিট বাজেটের ওপর আলোচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আর একটি গানের সুরে সংসদ মাতিয়ে তোলেন মমতাজ। ‘হায়রে বাঙালি ওরে বাঙালি তোরা বুঝবিরে একদিন। শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন’। এ গানের মধ্যেদিয়েই তিনি তার বাজেট আলোচনা শেষ করেন।
এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাস্যজ্বোল দেখা দেছে। অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও হাসতে থাকেন। গানে গানে তার বক্তব্য শেষ করার সময় করতালি দিয়ে, কেউ কেউ টেবিল চাপড়িয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ