• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

তোপের মুখে দেবাশীষ

debashishঢাকা: চলচ্চিত্রকে নিজের বাবার সম্পত্তি বলে দাবি করায় সামাজিক যোগোযোগ মাধ্যমগুলোতে চলচ্চিত্র প্রেমীদের তোপের মুখে পড়েছেন উপস্থাপক ও জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজিত চলচ্চিত্র বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেন দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানের এক পর্যায়ে সদ্য মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রটির প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘ফিল্মটা অবশ্যই আমাদের বাবার এবং আমাদের বাবারই সম্পত্তি এটা। এ সম্পত্তিতে তোমরা ভাগ বসাতে এসেছো। আর ভাগ বসাতে হলে তোমাদের অনেক নমনীয় হয়ে থাকতে হবে।’
এর আগে ‘তারকাঁটা’ চলচ্চিত্রটির মুক্তির সঙ্গে সঙ্গেই চলচ্চিত্রটির সমালোচনা শুরু করেন। এ নিয়ে মোস্তফা কামাল রাজের সঙ্গে ফেসবুকে বাকযুদ্ধে লিপ্ত হন দেবাশীষ।
এদিকে একজন নির্মাতার মুখে এধরনের বক্তব্য শোনে চলচ্চিত্র প্রেমীরা ক্ষুদ্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে নির্মাতা সিমিত রায় অন্তর ফেসবুকে লিখেন, ‘তাঁরকাটা নিয়ে সে সমালোচনা করতেই পারে। তার সে অধিকার অবশ্যই আছে। কিন্তু তিনি যে বললেন, ফিল্মটা ডেফিনেটলি আমাদের বাবার এবং আমাদের বাবারই সম্পত্তি! যে সম্পত্তিতে তোমরা ভাগ বসাতে এসেছো! তো ভাগ বসানোর জন্য তোমাদের নমনীয় হয়ে থাকতে হবে।এখানে তিনি ‘আমাদের’ এবং ‘তোমাদের’ বলতে কাদের বুঝিয়েছেন? বাংলাদেশের চলচ্চিত্র কাদের বাবার সম্পত্তি? তাদের বাবাদের নামগুলো জানতে চাই। আর ভাগ বসানোর মানে কি? কেউ কি তার ভাগের টাকা নিয়ে যাচ্ছে নাকি? নাকি তার ভবিষ্যত অন্ধকার দেখে, আবোল তাবোল বকছে? কাদের কাছে নমনীয় হতে হবে?’
তিনি দেবাশীষের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেন, ‘জাতি জানতে চায়, তাদের চিনতে চায়। যখন বাংলা ফিল্ম অশ্লীল সিনেমায় ডুবে ছিল, কাটপিসে-কাটপিসে সিনেমা হল হয়ে গিয়েছিল পতিতাপল্লী! তখন কোথায় ছিল তাদের বাবারা?’
আরেক নির্মাতা প্রশান্ত অধিকারী দেবাশীষের মন্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে লিখেন, ‘ভয় পাইলাম! চলচ্চিত্র নাকি দেবাশীষ বিশ্বাসের বাবার সম্পত্তি। ভাই, আপনাকে না জানায়ে ফিল্ম বানাইতেছি, মাফ করে দিয়েন।’
চলচ্চিত্রপ্রেমী সৈয়দ নাজমুস সাকিব লিখেন, ‘এরকম মনোভাব যদি একজন সিনেমা পরিচালকের হয়, তাহলে সেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে আগাবে? বুঝলাম তারকাঁটা তার ভাল্লাগে নাই, আমারও ভাল্লাগে নাই, আমি সেটা নিয়া ফেসবুকে লিখসিও। কিন্তু তাই বলে এই ভাষায় কথা বলে কেও? ফিল্ম তার বাপের সম্পত্তি? বাহ! দিলিপ বিশ্বাস কি ছিলেন, আর তার ছেলে কি হইসে!
চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন পেইজগুলোতে এখন দেবাশীষ বিশ্বাসের করা মন্তব্যের ভিডিওটি ঘুরে বোড়াচ্ছে। যা দেখে চলচ্চিত্রপ্রেমীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই দেবাশীষের এই ধরনরে মন্তব্যকে বাংলা চলচ্চিত্রের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ