হাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে পরিবারের সাথে অভিমান করে একই রশিতে নব দম্পত্তির আত্মহত্যা। নিহতরা হলেন, আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের মেনাজুল ইসলামের ছেলে সুজন (২০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (১৮)।
শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দিন আগে সুজনের সাথে প্রেম পরিনয় বিয়ে হয় একই এলাকার এন্তাজ আলীর মেয়ে মর্জিনা বেগমের। যৌতুক লোভী সুজনের বাবা এ বিয়ে মেনে নেয় নি। অবশেষে নব দম্পত্তির ঠিকানা হয় মেয়ের বাবার বাড়িতে। এ নিয়ে গত সপ্তাহে স্থানীয় পর্যায়ে একটি স্যালিশও হয়েছে। সেখানে যৌতুক ছাড়া ছেলে এবং ছেলের বউকে গ্রহন করবেন না বলে সাফ জানিয়ে দেন সুজনের বাবা মেনাজুল ইসলাম। অপর দিকে মর্জিনার গরিব বাবা যৌতুক দিতে অস্বীকার করায় উভয় সংকটে পড়ে ওই নব দম্পত্তি। এই ক্ষোভ আর অভিমানে বৃহস্পতিবার রাতে নিজ শয়ন ঘরের ধরনার সাথে একই রশিতে ঝুলে নব দম্পত্তি আত্মহত্যা করে। শুক্রবার সকালে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
আদিতমারী থানার ওসি তদন্ত শেখ শাহীন কামাল জানান, বাদি পক্ষের কোন অভিযোগ না থাকলে অপমৃত্যুর মামলা হবে এবং পরবর্তীতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।