রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভোরে যায় রাতে আসে । রাতে এসে ২/৩ ঘন্টা থাকে। পল্লী বিদ্যুতের ভেলকী বাজীতে অতিষ্ট হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারীর সর্বসাধারন । পল্লী বিদ্যুতের লোডশেডিং এর কারনে উক্ত ২ উপজেলার সর্বকাজে বাধাগ্রস্থ হচেছ পদে পদে । গত ১ মাস যাবৎ অফিসিয়াল কাজকর্ম,ব্যবসা’বানিজ্য কোন কাজেই মন বসাতে পারছেনা এলাকার বিদ্যুৎ নির্ভর লোকজন। ফলে কর্মজীবি মানুষেরা কাজ কর্ম ফেলে সারা দিন অলস সময় কাটাতে হয় । এছাড়া অত্র উপজেলার বিশেষ কোন সংবাদ সময়মত পাঠানো সম্ভব হচেছ না এবং বিশ্বকাপ ফুটবল প্রেমীরা তাদের কাংখিত খেলা দেখতে পারছেনা । ফলে যে কোন মুহুর্তে পল্লী বিদ্যুতের অফিস ভাংচুর ও কর্মচারীরা লাঞ্চিত হতে পারে । এ ব্যাপারে পল্লী বিদ্যুতের অঞ্চল পরিচালক শাহজাহান মন্ডল জানান বিদ্যুতের লাইনে কাজ চলছে সে কারনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হচেছ ।