সিলেট: সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এর প্রতিবাদে আগামী সোমবার আধাবেলা হরতাল ডেকেছে মহানগর জামায়াত।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে সিলেট নগরীর যতরপুরস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী ভাটেরা হাউস থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ থানা পুলিশ।
ফখরুলের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।