• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক দূঘর্টনা হ্রাসকল্পে পেশাজীবি চালকদের নিয়ে কর্মশালা

accidentনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ও চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেশাজীবী মোটরযান চালকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএ নীলফামারী সার্কেলের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) এসএএম রফিকুন্নবী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, নীলফামারী ট্রাফিক সার্জেন্ট জ্যোতির্ময় রায়,  বিআরটিএ (নীলফামারী সার্কেল) পরিদর্শক নুরুল ইসলাম।
কর্মশালায় পেশাজীবী মোটরযান চালক ছাড়াও মোটর মালিক, ট্রাফিক বিভাগের কর্মকর্তা গণ অংশগ্রহণ করেন।
বক্তরা সড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ