• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: দোকান সিলগালা

Rajsahiরাজশাহী: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে প্রচারের অভিযোগে রাজশাহীর বাঘার আড়ানী পৌর এলাকার রুস্তমপুরের একটি কম্পিউটারের দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কালাম কম্পিউটার নামের ওই দেকানটি সিলগালা করে দেয়। এসময় সেখান থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার ওই অভিযানে নেতৃত্ব দেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালাম কম্পিউটার নামের ওই দোকান থেকে উপজেলার উত্তর সোনাহদ গ্রামের কালু প্রামাণিকের ছেলে আবুল কালাম প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে বিভিন্ন মোবাইলে আপলোডের মাধ্যমে প্রচার করছিলেন।

রোববার দুপুরে উপজেলা প্রশাসন ওই দোকোনে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করে দোকানটি সিলগালা করে দেয়।

ওসি আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর থেকে দোকান মালিক আবুল কালাম পলাতক রয়েছেন। শীর্ষনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ