ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল সোমবার রাত ৮টার দিকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এ কাজে নিয়োজিত থাকবেন।
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা রক্ষার্থে এর আগেও বিভিন্ন সময় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে নির্দিষ্ট কোনো জেলার নাম না উল্লেখ করে তিনি বলেন, সারা দেশের গুরুত্বপূর্ণ জেলা ও থানা শহরে প্রশাসনের চাহিদা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাবে অবনতি না ঘটে তাই বিজিবি মোতায়েন করা হয়েছে।