সিসিনিউজ: সৈয়দপুরে সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পথ ত্বরান্বিত এবং তাদের ন্যায় বিচার ও সক্ষমতা প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা হেকস্ এর সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী এতে সভাপতিত্ব করেন ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছা. নুসরাত ফাতেমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা.মো. আব্দুল রাজ্জাক, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্তি কৃষি কর্মকর্তা মো.মুজিবুর রহমান,সৈয়দপুর থানার
উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম শহীদ প্রমূখ। এছাড়াও সিবিও সদস্য মদন চন্দ্র দাস, শ্রীমতি মনি বালা ঋষি, তুতিয়া বাসফোর,সুমিত্রা বাসফোর বক্তব্য বলেন।
অনুষ্ঠানে গ্রাম বিকাশ কেন্দ্রের আলো প্রকল্পের দিনাজপুরের ফুলবাড়ি ইউনিট ম্যানেজার মো. মাহবুব হোসেন। আলোচনটি পরিচালনা করেন গ্রাম বিকাশ কেদ্র’র আলো প্রকল্পের সৈয়দপুর ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ কুমার সরকার।
সভায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্ব স্ব দপ্তরের সেবাসমূহ উপস্থাপন করেন এবং সে সব সেবাসমূহ যথাযথভাবে গ্রহন জন্য দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।