• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে এনজিও মানবিক সাহায্য সংস্থার স্বাস্থ্য ক্যাম্প

saidpur pic,24-06-2014সিসিনিউজ: সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলায়তনে নাক,কান গলা বিষয়ক মঙ্গলবার দিনব্যাপী এক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন(এনজিও) মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)  ওই নাক,কান ও গলা বিষয়ক ক্যাম্পের আয়োজন করে।
ওই স্বাস্থ্য ক্যাম্পে নেতৃত্ব দেন নাক,কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম চৌধুরী। তাঁর নেতৃত্বে  রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. পিয়া চৌধুরী ও ডা. মঈন মোস্তাকিমসহ বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের নাক,কান ও গলা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন । দিনব্যাপী ওই স্বাস্থ্য ক্যাম্পে  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের প্রায় দেড় শতাধিক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টায় ওই নাক ,কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির কর্মসূচি সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম ।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. লুৎফর রহমান খান,মো. রফিকুল ইসলাম,মো.ওবায়দুল হক ওরফে বাচ্চু, ইউপি সচিব মো. নজরুল ইসলাম ও  সংস্থা’র সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্য সহকারি বিলকিছ আকতারসহ স্বাস্থ্য সেবিকারা উপস্থিত ছিলেন।
ওই ক্যাম্পে বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ১ শ’ ৩০ জন দুঃস্থ ও অসহায় নাক,কান ও গলার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, উল্লিখিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটির উদ্যোগে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২জুন, ৯জুন ও ১৫ জুন যথাক্রমে চক্ষু, দন্ড ও গাইনী ক্যাম্পের আয়োজন করা হয়। আর মঙ্গলবার শেষ দিনে অনুষ্ঠিত হয় নাক,কান ও গলা বিষয়ক ক্যাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ