• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

উন্নয়নের রাজনীতিকে আলাদাভাবে দেখতে হবে : যোগাযোগমন্ত্রী

Kader--20140625152014যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা সব ক্ষেত্রে রাজনীতির গন্ধ খুঁজি। এটা ভালো না। উন্নয়নের রাজনীতিকে সব সময় আলাদাভাবে দেখতে হবে।

বুধবার হোটেল রূপসী বাংলায় এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পোলারাইজ (মেরুপ্রবণ) পলিটিক্স উন্নয়নের ব্যারিকেড হয়ে গেছে। দেশ না থাকলে উন্নয়ন হয় না। দেশের স্বার্থ সংরক্ষণ করতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন,  উড়াল সেতু, পাতাল ট্রেন এগুলো কোনো দলের নয়। সরকার আসবে যাবে, কিন্তু এগুলো থেকে যাবে। যখন পদ্মা সেতু হবে, তখন হয়ত এই সরকার থাকবে না। কিন্তু এর সফলতা ভোগ করবে জনগণ। খেলাধুলা সংস্কৃতি নিয়ে রাজনীতি করা চলে না।

প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ