• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন বিএনপি প্রার্থীর বর্জন

ECসিসিনিউজ: ভোটকেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হাসান বাবু।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে উপজেলা পরিষদে সাংবাদিকদের উপস্থিতিতে মাহাবুব হাসান বাবু এ ঘোষণা দেন।
এসময় মাহাবুব হাসান বাবু বলেন, সকাল ১১টার পর মোট ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টিতেই ব্যাপক ভোট কারচুপি করা হয়।
পুলিশ ও স্ট্রাইকিং ফোর্সের সহযোগিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেয়।
দরিয়াদৌলত আবদুল গণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কিছু কিছু কেন্দ্রে সহকারী প্রিজাইর্ডিং অফিসাররা নিজেরাই ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ করেন তিনি।
এসব কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করে বিএনপির এই চেয়ারম্যান প্রার্থী বলেন, বাঞ্ছারামপুরের মানুষ এ ধরনের নির্বাচন চায়নি। এসব অনিয়ম ও ভোট কারচুপির প্রতিবাদে আমি নির্বাচন বর্জন করছি।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক দুপুর ১টা পর্যন্ত কোনো প্রার্থীর ভোট বর্জনের কথা জানেন না বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ