রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার বেলা ১ টার সময় উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের নিকটবর্তি সোনাভরি খালে গ্রামের অন্যান্য ছেলেদের সাথে আপন মিয়া (৭) গোসল করতে যায় । সাথের ছেলেরা গোসল সেরে বাড়িতে ফিরলেও আপন কে খুজেঁ পাওয়া যাচিছলনা । কোথাও খুজে না পেয়ে তার আত্মীয় স্বজন রাতেই জেলেদের জাল দিয়ে বিলের মধ্যে খুজতে থাকে । রাত আনুমানিক ১২ ঘটিকায় জালের সাথে তার মরাদেহ ভেসে উঠে । সে উপজেলার মিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের পুত্র । টাঙ্গালিয়া পাড়া নানীর বাড়িতে থেকে লেখাপড়া করত। তার বাবা-মা উভয়ই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে ।