• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

ডিমলায় ছাত্রদলের সভাপতিসহ শিবির কর্মী গ্রেফতার

Arrestনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় দশম সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্র  জবরদখল ও ব্যালট ব্যাক্স ছিন্তাইয়ের ঘটনার দায়েরকৃত মামলায় ছাত্রদল ও শিবিরের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নের সোনখুলি গ্রামের জামাতুল্লাহর ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া (৩২) ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের  আবুল হোসেনের ছেলে এবং  শিবিরের সক্রিয় কর্মী নুর মোহাম্মদ (২০)। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ওসি শওকত আলী জানান, গ্রেফতারকৃত জিয়াউর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি ও নূর মোহাম্মদ শিবিরের সক্রিয় কর্মী। এরা গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন সোনাখুলি ইবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্র জবরদখল করে ভোট বাক্স ছিনতাই করে। ওই দিনই রাতেই  ভোট কেন্দ্রে দায়িত্বতে থাকা প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলা করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল। শনিবার ভোরে ভারে জিয়াউর রহমান জিয় কে উপজেলার উত্তর সোনাখুলী গ্রামের বাড়ী থেকে ও শিবিরকর্মী নুর মোহাম্মদকে  রামডাঙ্গা গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।  দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ