সিসিনিউজ: আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ‘এন্টি ইনডিয়ান কার্ড’ খেলা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।
শনিবার দুপুরে ফেইসবুকে নিজের ওয়ালে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা লিখেছেন, ‘খালেদা জিয়া যখন বাংলাদেশে সফররত ইনডিয়ান পররাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশের জন্য ছুটে যান, তখন ব্যাপারটা আমার কাছে সত্যিই হাস্যকর লাগে।’ ‘তিনি এবং বিএনপি আমাদের বিরুদ্ধে কখনোই এন্টি-ইনডিয়ান কার্ড খেলা বন্ধ করেনি।’
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ইনডিয়াকে জড়ানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী পুত্র জয়।
তার ভাষ্য, ‘তবুও এখানে তিনি নিদারুণভাবে আমাদের অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে ইনডিয়াকে জড়িত করার চেষ্টা করছেন। কি লজ্জাজনক!’